সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরের মিরাবাজারে একটি তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত দেড়টার দিকে ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত দেড়টার দিকে মিরাবাজার এলাকায় আগুনের লেলিহান শিখা দেখে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরাবাজার বক্স কালভার্টের পাশে, হোটেল সুপ্রিমের পেছনে একটি তুলা ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস তালতলা, সিলেট স্টেশনের কর্মকর্তা জিসু দেব জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তারা প্রায় কোটি টাকার সম্পদ আগুন থেকে রক্ষা করেছে বলে জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd