সিলেট | |
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে কারা কর্তৃপক্ষ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২০ এপ্রিল) সকাল পৌনে এগারোটায় সিলেট কেন্দ্রীয় কারাগার-১ থেকে প্রিজন ভ্যানে করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মো: আব্দুল জলিল জানান, ‘নিয়মিত চেকআপ এর অংশ হিসেবে লুৎফুজ্জামান বাবরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে । তার উন্নত চিকিৎসা প্রয়োজন হলে চিকিৎসকরা দেখবেন। বাবর এর শারীরিক যে অবস্থা তাতে মনে হয় না তাকে ঢাকায় নেয়া লাগবে।’
গ্রেনেড হামলার মামলা ও দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি-জামায়ত জোট সরকারের এ প্রতিমন্ত্রী সিওমেক হাসপাতালের চিকিৎসক ডা: আবু নাঈম আহমেদ এর অধীনে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবর দীর্ঘদিন ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd