সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯
উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ :: হবিগঞ্জ শহরে চৌধুরী বাজার কামাাপট্রি এলাকায় কলেজ ছাত্রী চম্পা বণিক (২২) এর মত্যুর ঘটনায় লম্পট ও তার সহযোগী বড় ভাইকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতে প্রেরণ করলে স্বীকাররোক্তিমূলক জবানবন্ধিতে মৃত্যুর আসল কারণ বেড়িয়ে আসে। চম্পা বণিক আত্মহত্যা করেনি তবে আত্মহত্যা করতে বাধ্য করেছে তারা। জানা যায়, সম্প্রতি চম্পার বড় ভাই শুভ বণিকের বিয়েতে দিপু ঘোষের সাথে চম্পার পরিচয় হয়।
এর সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু দিপু নিজেকে ব্যাংকার পরিচয় দেয়। চম্পা কিছুদিন পর জানতে পারে সে আসলে ব্যাংকার নয় একজন ঠক ও প্রতারক। সে একজন বখাটে। এতে চম্পা তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু লম্পট দিপু তার পিছু ছাড়েনি। সোনার হরিণ কাছে পেয়ে হারাবার ভয়ে সে মরিয়া হয়ে উঠে। চম্পা বৃন্দাবন কলেজের অনার্স র্ততীয় বর্ষের ছাত্রী। দিপু প্রায়ই তাকে উত্তাক্ত সহ হুমকি দিয়ে আসত। তাকে যদি বিয়ে না করে তাহলে যুগলের নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিবে। এতে চম্পা আরও ভেঙ্গে পড়ে।
সম্প্রতি নবীগঞ্জে সন্ত্রান্ত পরিবার ছলের সাথে বিয়ের আলাপ আলোচনা ও বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু দিপু তা জেনে যায় এবং তার আংশিক কিছু নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। তারপর গত ২ প্রপ্রিল বিকালে চম্পা নিজ ঘরের তীরের সাথে গলায় পাশ লাগিয়ে আত্মহত্যা করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd