সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে উঠেছে তার দূর সম্পর্কের এক বখাটে মামার বিরুদ্ধে। ধর্ষক মামার নাম সাইকুল ইসলাম। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সাইকুল ইসলামকে আসামি করে দুর্গাপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
ধর্ষণের শিকার কিশোরী ঢাকায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বাড়ি আসে। উপজেলার চন্ডিগর ইউপির ধানশিরা গ্রামের দুলাল মিয়ার ছেলে সাইকুল ইসলাম প্রায় সময়ই তাকে উত্ত্যক্ত করতো। তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বখাটে মামা। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসে। এ ঘটনার পর থেকেই মামলা না করার জন্যে স্থানীয় জনপ্রতিনিধির আশ্রয় নিয়ে বখাটে মামার পরিবারের লোকজন বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে ভুক্তভোগী পরিবারকে।
দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। দ্রুত আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে মেডিকেল রির্পোটের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd