সিলেট নগরীতে যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু!

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০১৯

সিলেট নগরীতে যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু!

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীতে যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে স্ট্রক করে মারা গিয়েছেন এক ব্যক্তি। বুধবার রাত ৯টার দিকে নগরীর মেজরটিলায় মোহাম্মদপুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল (৪০) এর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের এনায়েতপুরে। তিনি হোটেল লালবাজারের হোটেল বাগদাদের একটি রুমে থাকতেন।

জানা যায়- আব্দুল জলিল একজন কাপড় ব্যবসায়ী। তিনি নগরীতে ফেরি করে কাপড় বিক্রি করতেন। বুধবার দুপুর থেকে আব্দুল জলিলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বার বার ফোন করেও যোগাযোগ করতে পারেননি তার ব্যবসায়ীক পার্টনার কামরুল ইসলাম। রাত ৯টার দিকে কামরুল ইসলামের মোবাইলে ফোন আসে তার বন্ধু আব্দুল জলিল স্ট্রক করেছেন। পরে মেজরটিলায় মোহাম্মদপুরে একটি বাসা থেকে উদ্ধার করে আব্দুল জলিলকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং সে যৌন উত্তেজক ট্যাবলেট খাওয়ায় মারা গিয়েছেন বলেও জানান।

এ ঘটনায় দু’জন মহিলা কে আটক করেছে শাহপরান থানা পুলিশ।

এ ব্যাপারে শাহপরান থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন জানিয়েছেন- খবর পেয়ে পুলিশ ওসমানী হাসপাতালে গিয়ে দুজন মহিলাকে আটক করেছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হবেনা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..