সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকায় মোমবাতি থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানগুলোর প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ওই এলাকার আক্তার হোসেনের ডেকোরেটরসের দোকানে মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকার ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেন।
এ ঘটনায় ওই প্রতিষ্ঠানগুলোর অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হাই জানান, মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd