সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯
এম. আজমল আলী :: সিলেটের শাহপরান থানা এলাকার বাহুবল থেকে এক গৃহবধুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
প্রায় সপ্তাহ খানেক থেকে ঐ গৃহবধুকে একটি রুমে আটকে রেখে নির্যাতন করে তার মাদকাসক্ত স্বামী। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছে।
অভিযুক্ত হাসনাত সিদ্দিক রনি (৩৫) বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার থানার গ্রামে তার পিতার নাম আবুল খায়ের।
এসময় পুলিশ হাসনাতের ঘর থেকে একটি রামদা উদ্ধার করে। উদ্ধার হওয়া গৃহবধু বিয়ানীবাজার উপজেলার রামধার চন্দগ্রাম এলাকার সাইব উদ্দিনের মেয়ে ফারজানা আক্তার ডলি (২২)। তাদের দাম্পত্য জীবনে দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd