সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :: বাসচাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যলয় শিক্ষার্থী নিহতের ঘটনায় দক্ষিণ সুরমায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেল ৪টার দিকে সিলেট-ঢাকা মহসড়কের শেরপুরে সিকৃবি শিক্ষার্থী ঘোরি মোহাম্মদ ওয়াসিম আফনান নামক এক শিক্ষার্থী নিহত হন। ছাত্রদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই তাকে চাপা দেওয়ায় তার মৃত্যু হয়।
আফনান নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে প্রতিবাদে ফেটে পড়েন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রাত সাড়ে ৮টার দিকে তারা দক্ষিণ সুরমাস্থ হুমায়ুন রশীদ চত্বরে অবস্থান নেন। এ সময় ৭-৮টি গাড়িও ভাঙচুর করেন তারা। এসময় শিক্ষার্থীরা টায়ার পুড়িয়ে রাস্তায় আগুন ধরিয়ে দেন। বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কসহ অন্যান্য সড়ক। রাস্তায় দাঁড়িয়ে থাকে বিভিন্ন ধরনের কয়েকশ’ যানবাহন।
একপর্যায়ে পরিবহণ শ্রমিকরাও অবস্থান গ্রহন করেন কদমতলী পয়েন্ট এলাকায়। এ অবস্থায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। উত্তেজনা প্রশমনে দক্ষিণ সুরমার থানার ওসি ও এসিসহ পুলিশ সদস্যরা ঐ এলকায় অবস্থান গ্রহণ করেন। রাত সোয়া ৯টার দিকে সিকৃবি প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড হুমায়ুন রশীদ চত্বরে উপস্থিত হন। তিনি শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা শেষে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। দক্ষিণ সুরমার ওসি খায়রুল ফজল জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। প্রক্টর এসে শিক্ষার্থীদের নিয়ে গেছেন। তবে তারা সতর্ক অবস্থায় আছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd