সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটে প্রেমঘটিত বিরোধের জেরে মোস্তাফিজুর রহমান (১৫) নামে এক কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। শুক্রবার সকালে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোস্তাফিজুর উপজেলার নিজ মান্দারুকা গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের বন্ধু জীবন (১৫) নামে আরেক কিশোরকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোস্তাফিজুরের মরদেহ পড়ে থাকতে দেখে তারা নিহতের স্বজন ও থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত জীবনকে আটক করে।
ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আল মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আটক জীবন প্রাথমিক জিজ্ঞাসাবাদের হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। সে জানিয়েছে- রাতে তিনবন্ধু মিলে মোস্তাফিজুরকে বাড়ি থেকে ডেকে বের করে স্কুল মাঠে নিয়ে পাথর দিয়ে মুখমন্ডল ও অণ্ডকোষ থেঁতলে দেয়। পরে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে খুন করে। প্রেমঘটিত বিরোধের জের ধরে মোস্তাফিজুরকে হত্যা করা হয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে জীবন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে ওসি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd