সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৯
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপুর গ্রাম থেকে যুবদল নেতা মুক্তার আলী, আশিকুর রহমান, আলতাবুর রহমান, ও যুবদল নেতা জামাল হোসেনকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। গত বুধবার (১৩ মার্চ) রাত ৮ ঘটিকার সময় রামপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুক্তার আলী বিশ্বনাথ উপজেলার রহিমপুর গ্রামের আলকাছ হোসাইনের ছেলে, আশিকুর রহমান একই উপজেলার মাদবপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও আলতাবুর রহমান মীরগাঁও গ্রামের হাবীবুর রহমানের ছেলে এবং জামাল হোসেন রামপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে।
আমাদের সংবাদকর্মী পুলিশ সুত্রে জানতে পারে যে, ১৮ মার্চ বিশ্বনাথ উপজেলা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে এই চারজন ছাত্রদল ও যুবদলের কর্মী অস্ত্র দেখিয়ে জনমতে আতংক ছড়িয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। আমাদের পুলিশ প্রশাসন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল ও যুবদলের চারজন কর্মীকে গ্রেফতার করে এবং তাদেরকে বিভিন্ন ভাবে তদন্ত করে যুবদল নেতা মুক্তার আলীর কাছে থাকা ব্যাগ হতে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে।
এই ঘটনায় স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করে জানা যায় এখানে কোনো অস্ত্রের মহরা হয়নি। তবে তারা বলেন আমরা দেখেছি এখানে বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগের কর্মীদের বাকবিতন্ডায় জড়িয়ে পড়তে। এমনকি উভয়ে উত্তেজিত হয়ে ঝগড়ায় জরিয়ে পড়ে। কিছুসময় পর পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অস্ত্রসহ বিএনপির ৪জন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নিয়মিত অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। ইতিমধ্যে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd