সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯
গোলাপগঞ্জ প্রতিনিধি :: পুত্রবধূর অনৈতিক কর্মকান্ড ও পরকীয়ার অভিযোগ এনে গোলাপগঞ্জ মডেল থানায় জিডি এন্ট্রি করেছেন একজন শাশুরী। তার নাম রূপজান বিবি। তিনি উপজেলার আমকোণা গ্রামের মৃত রশিদের স্ত্রী। জিডি নং- ৫৮৯, তারিখ: ১৩.০৩.২০১৯।
জিডিতে রূপজান বিবি উলেখ করেন, ২০১৭ সালের ১৯ জুন আমার ছেলে রুমান আহমদের সাথে বিয়ে হয় সিলেট নগরীর বক্কব্যাধি হাসপাতাল কোয়ার্টার শাহী ঈদগাহ’র বাসিন্দা মো. নুরুল ইসলামের মেয়ে নুরুন নাহার বেগম পপির। আমার ছেলে রোমান আহমদ বর্তমানে তার কর্মস্থলে তুরস্কতে আছেন। সে দেশে না থাকার সুযোগে আমার পুত্রবধূ পপি অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন একই থানার হেতিমগঞ্জ এলাকার সুহেল উরফে কণ্ট্রাক্টর সুহেলের সাথে। এসব কাজে পরিবার থেকে বাঁধা প্রদান করলে ৯ মার্চ পপি বাড়ি থেকে তার স্বর্ণালঙ্কার সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পিত্রালয়ে চলে যায়। এরপর থেকে পপি ও তার প্রেমিক সুহেল তাদের মিথ্যা মামলায় জড়ানো সহ নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। পপি নিজেকে পুলিশের বোন পরিচয় দিয়েও নানা ধরণের প্রতারণার চেষ্টা করে যাচ্ছে। পপি যেকোন সময় আমি ও আমার স্বজনদের বিরুদ্ধে সাজানো মামলা বা যেকোন ক্ষতিসাধন করতে পারে। রূপজান বিবি এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে আইনানুগ সহযোগিতা কামনা করেছেন।
উলেখ্য, পপি এক সময় সিলেট নগরীতে সাংবাদিক পরিচয় দিয়ে ঘুরে বেড়াত। একটি ভুইফোড় অনলাইন পত্রিকার সাংবাদিক পরিচয়ে একাধিক ছেলের সাথে চলাফেরা করেছে। তাছাড়া সংগীত ও নাট্যশিল্পী হওয়ার সুবাধে বিভিন্ন স্থানে ছেলেদের সাথে প্রতারণার অভিযোগও আছে তার বিরুদ্ধে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd