দরগাহ মাদ্রাসার মুহতামিমের জানাজায় লাখো মানুষের ঢল

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯

দরগাহ মাদ্রাসার মুহতামিমের জানাজায় লাখো মানুষের ঢল

স্টাফ রিপোর্টার :: সিলেটের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ক্বাসিমূল উলূম হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়ার নামাজে জানাজা সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে লাখো মুসলি­দের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টায় জানাজায় সিলেটের এবং দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক মানুষ অংশ নেয়। জানাজায় ইমামতি করেন দরগাহ মাদ্রাসার নবনির্বাচিত মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মুহিŸবুল হক গাছবাড়ি।

জানাজা শেষে প্রবীণ এই আলেমকে সিলেট দরগাহ মাদ্রাসার হিফজখানার বোর্ডিংয়ের সামনে শায়িত করা হয়েছে। মুফতি আবুল কালাম যাকারিয়ার জানাজায় অংশ নিতে রাত থেকেই মুসলি­রা মাদ্রাসা প্রাঙ্গনে আসনে। মুসলি­দের আগমণে জানাজার পূর্বেই আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে মুসলি­রা চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত এসে নামাজ আদায় করেন।

মরহুমের লাশ আলিয়া মাদ্রাসা মাঠে আনার পর মরহুমকে এক নজর দেখতে দরগাহ মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষক, ছাত্র ও সিলেটের নানা পেশার মানুষ সারিবদ্ধ লাইনে দাঁড়ান। এসময় আলিয়া মাদ্রাসা ময়দান এক শোকাবহ পরিবেশ বিরাজ করে। মুফতি আবুল কালাম যাকারিয়ার জানাজার পূর্বে বিভিন্ন পর্যায়ে শিক্ষক, আলেম, রাজনীতিক ও মরহুমের স্বজনসহ অনেকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

মরহুমের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি ও জামেয়া মাদানীয় আঙ্গুরা মোহাম্মদপুরের মহাপরিচালক আল­ামা শায়খ জিয়া উদ্দিন, বোর্ডের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির, দরগাহ মাদ্রাসার নবনির্বাচিত মুহতামিম মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, জামেয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, দরগাহপুর মাদ্রাসার মুহতামিম আল­ামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা মখলিছুর রহমান কিয়ামপুরী, ধনুকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ খান, মুক্তিচর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, আল­ামা শফিকুল আহাদ, সিলেট এম.সি কলেজের প্রফেসর মাহমুদুল হাসান, মরহুমের আপন ভাই প্রফেসর দেলওয়ার হোসেন, জামাতা মুজম্মিল হোসেন, দরগাহ মাদ্রসার সহকারী মুহতামিম মাওলানা আসাদ উদ্দিন, অ্যাডভোকেট এম.এ রকিব, কাউন্সিলর তৌফিকুল হাদী, দরগাহ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মো. হাসান, মাওলানা এনামূল হক, মাওলানা জুনায়েদ কিয়ামপুরী সহ জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, জমিয়ত, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বিশিষ্টজনেরা বলেন, মুফতি আবুল কালাম যাকারিয়া ছিলেন একজন সংগ্রামী আলেমে দ্বীন ও বহু গুনে গুনান্বিত ব্যক্তি। তার মৃত্যুতে সিলেটবাসী একজন খালিস ইলমে হাদীসের উজ্জল নক্ষত্রকে হারালো। যা সহজে পুরণ হবার নয়। তিনি বাতিলের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। সিলেটবাসী তাকে যুগ যুগ ধরে স্মরণ রাখবে। বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল সোমবার দরগাহ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়ার বিকেল ৪টা ৫৫ মিনিটের সময় মাদ্রাসায় আসরের নামাজের অজু করার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৩ বছর। ৩ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে মারা যান।

মুফতি আবুল কালাম যাকারিয়া ১৯৫৬ সালের ১৫ই মার্চ জন্ম সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ভাগুয়া গ্রামে। তিনি খলিফায়ে মাদানী শায়খ আব্দুল হক গাজীনগরী (রহ.) এর জামাতা ও আল­ামা মাহমুদুল হাসানের অন্যতম খলিফা। বিজ্ঞপ্তি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..