সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২২ পিছ ইয়াবাসহ নার্গিস আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। তিনি সুনামগঞ্জ জেলার দোয়াবাজার উপজেলার জাহাঙ্গীরগাঁও গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।
সোমবার (৪ মার্চ) রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার যমুনা সুপার মার্কেটস্থ মদীনা রেস্টুরেন্টের বিপরীতে সিলেট রেলওয়ে ষ্টেশনের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ও র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd