সরকারের অবহেলার জন্য চকবাজার ট্র্যাজেডি: ড. কামাল

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯

সরকারের অবহেলার জন্য চকবাজার ট্র্যাজেডি: ড. কামাল

ক্রাইম সিলেট ডেস্ক: গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, চকবাজারের চুড়িহাট্টায় মসজিদের সামনে আগুনে যে মর্মান্তিক ঘটনার অবতারণা হয়েছে তা সত্যিই খুব হৃদয় বিদারক। নয় বছরেও কেন হাইকোর্টের আদেশ বাস্তবায়ন হয়নি তা জনগণকে জানানো হোক। জনগণ দেশের মালিক, সেই মালিক হিসেবে আমি এর জবাব চাই।

আজ মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে চকবাজারে আগুনে নিহতদের স্মরণে শোকসভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, নয় বছর আগে নীমতলীতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সেখানে ১২৪ জন মানুষ নিহত হয়েছিল। তখন হাইকোর্ট আদেশ দিয়েছিলেন, এ ধরনের হত্যা যেন না ঘটে, তার জন্য এ পদক্ষেপগুলো নেওয়া হোক। যেসব জায়গায় কেমিক্যাল আছে, সেগুলো ওখান থেকে কিভাবে সরানো যায়। নয় বছর আগে এক, দুই, তিন, চার এভাবে সিরিয়াল করে ১৭টি আদেশ দেওয়া আছে; পুরান ঢাকাকে নিরাপদ করার জন্য কিভাবে পদক্ষেপগুলো নিতে হবে।

সরকারের অবহেলার জন্য চকবাজার ট্র্যাজেডি ঘটেছে বলে উল্লেখ করে ড. কামাল বলেন, কেন এগুলো বাস্তবায়ন হয়নি তা জনগণকে জানানো হোক। একইসঙ্গে গত নির্বাচনে কীভাবে সরকার নির্বাচিত হয়েছে তাও জনগণকে জানানোর দাবি করেন ড. কামাল হোসেন।

শোক সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আবু সাইয়িদ, মেজর জেনারেল আমসা আমিন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..