সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :: জখেলাফত মজলিসের মনোনয়ন নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান হাফেজ হুসাইন আহমদ। হাঃ হুসাইন আহমদ গোয়াইনঘাটের একাধিক সামাজিক সংগঠনের সাথে জড়িত।
তিনি গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সফল ইউপি সদস্য মরহুম আব্দুস সামাদ এর ছেলে। তরুণ এই আলেম ও হাফেজ জানান, দল আমাকে মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বলেন, দীর্ঘদিন থেকে এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামীতেও মানুষের সেবা করতে সবার সহযোগীতা ও সমর্থন প্রত্যাশা করি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd