সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাচালানীদের হামলায় এমপির গাড়ি চালাকসহ ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রহিম উদ্দিন (৫০)কে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সুনামগঞ্জ ১ আসনের এমপির গাড়ি চালক জামাল উদ্দিন (৩৮)কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এঘটনার প্রেক্ষিতে আজ ২৩.১১.১৮ইং শুক্রবার বিকাল ৪টায় চোরাচালানী আকলাক হোসেন(৩২) ও দিলু হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এব্যাপারে বিজিবি,পুলিশ ও এলাকাবাসী জানায়,প্রতিদিনে মতো গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্তের লালঘাট ও লাকমা এলাকা দিয়ে একাধিক কয়লা,মাদক,চাঁদাবাজি ও অস্ত্র মামলার জেলখাটা আসামী চোরাচালানী কালাম মিয়া,জানু মিয়া,জিয়াউর রহমান জিয়া,আব্দুল আলী ভান্ডারী ও ল্যাংড়া বাবুল ভারত থেকে ৮০ মেঃটন কয়লা,২০০পিছ ইয়াবা ও ১০কার্টন মদ পাচাঁর করে দুধেরআউটা,লালঘাট,লাকমা,তেলিগাঁও, বানিয়াগাঁও গ্রামের বিভিন্ন স্থানে নিয়ে মজুত করে রাখে। তাদের এই চোরাচালানের প্রতিবাদ করায় রাত ৯টায় লালঘাট গ্রামের চোরাচালানী কালাম মিয়া,জানু মিয়া,রুবেল মিয়া,দিলু হোসেন,আকলাক হোসেন,এহসান মিয়া ও আব্দুল আলী ভান্ডারীগং অস্ত্র-সস্ত্র নিয়ে রহিম উদ্দিনের ওপর অতর্তিক হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এখরব পেয়ে এমপির গাড়ি চালক জামাল উদ্দিন তার ভাই রহিম উদ্দিনকে রক্ষা করতে গেলে তাকে ও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় এলাকার নিরীহ লোকজনও চোরাচালানীদের হামলার শিকার হয়ে আহত হন।
আর এই সংঘর্ষের ঘটনার আগে কয়লা,মদ ও ইয়াবা পাচাঁরের খবর পেয়ে রাত সাড়ে ৮টায় দুধেরআউটা গ্রামে অভিযান চালিয়ে চোরাচালানী জিয়াউর রহমান জিয়া ও তার ভাই মনির হোসেনের বাড়িতে মজুত করা ২০মেঃটন চোরাই কয়লার মধ্যে ১ মেঃটন কয়লা বালিয়াঘাট ক্যাম্পের বিজিবি সদস্যরা আটক করলেও তাদেরকে গ্রেফতার না করে বাকি কয়লা ছেড়ে দেয়। অন্যদিকে অস্ত্র মামলার আসামী ল্যাংড়া বাবুলের নেতৃত্বে ভারত থেকে কয়লা ও ইয়াবা পাচাঁরের সময় লাকমা ফুটবল খেলার মাঠ থেকে ২মেঃটন চোরাই কয়লা আটক করে টেকেরঘাট বিজিবি কোম্পানী কমান্ডার আনিসুল হক। কিন্তু ল্যাংড়া বাবুলকে গ্রেফতার করেনি।
চোরাচালানীদের হামলার ঘটনার প্রেক্ষিতে এমপির গাড়ি চালক জামাল উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে ২জনকে গ্রেফতার করা হয়েছে,অন্যান্যদেরকে ও গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য,জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্তে একাধিক চোরাচালান,চাঁদাবাজি ও অস্ত্র মামলার আসামী লালঘাট গ্রামের কালাম মিয়া,জানু মিয়া,আব্দুল আলী ভান্ডারী,দুধেরআউটা গ্রামের জিয়াউর রহমান জিয়া,আব্দুর রাজ্জাক,লাকমা গ্রামের ল্যাংড়া বাবুল, বীরেন্দনগর সীমান্তে রংড়াছড়া গ্রামের মস্তোফা মিয়া মস্তো,আলী হোসেন,বাগলী গ্রামের মঞ্জুল মিয়া ও হযরত আলী,চাঁনপুর সীমান্তে আবু বক্কর প্রায় ১ যুগ ধরে বিজিবি ও পুলিশের সোর্স পরিচয় দিয়ে ভারত থেকে প্রতিদিন কয়লা,মদ,পাথর ও ইয়াবা পাচাঁর করে পুলিশ,বিজিবি ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে প্রতিদিন লক্ষলক্ষ টাকা চাঁদাবাজি করে আঙ্গুল ফুলে হয়েছে কলাগাছ।
এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাহমুদুল রহমান বলেন,বিজিবি ও সিও এর সোর্স পরিচয় দিয়ে সীমান্ত এলাকায় কোন ব্যক্তি চোরাচালান ও চাঁদাবাজি করলে,তাকে বেঁধে আমাকে জানাবেন,আমি মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠাব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd