সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৮
স্টাফ রিপোর্টার : গত ১৫ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকার কদমতলীর মেসার্স আলী এ্যালুমিনিয়াম ওয়ার্কস বিল্ডিং এর সামনে থেকে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীদের নাম ইসহাক আহম্মেদ মান্না (২৪), সে বাবুল হোসেনের পুত্র। উল্লেখ্য, মান্না ইয়াবা নিজ হেফাজতে রেখে মাদক সেবীদের নিকট পৌঁছে দিয়ে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd