সিলেট ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৮
জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে ২০১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতার ব্যবসায়ীর নাম মোঃ ফারুক আহমেদ (৩৩)। সে জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের নুুরুদ্দিনের পুত্র।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ০৬:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন ঈদগাঁও বাজারস্থ মরহুম আলী মার্কেটের জনপ্রিয় রেষ্টুরেন্টর সামনে পাকা রাস্তার উপর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী ফারুককে আটক করা হয়। তার কাছ থেকে ২০১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রাখে এবং পরে বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd