সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুন ২২, ২০১৮
ডেস্ক নিউজ :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনিসক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।
তিনি গতকাল শুক্রবার (২২ জুন) জুমআ নামাজ শেষে নগরীর নয়াসড়ক জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার মুসল্লিদের সাথে করমর্দনের মধ্য দিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন।
এসময় তিনি জানান, নির্বাচিত হলে সিলেটকে একটি পরিচ্ছন্ন ও অপরাধমুক্ত নগরী গড়ে তুলতে আপ্রান চেষ্টা চালাবেন। তিনি সকলের দোয়া, ভালবাসা ও সর্মথন প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ মুজাহেদ কমিটি সিলেট জেলার সদর মুফতি মো. ফখরুদ্দিন, নায়েবে সদর হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী মাহমুদুল হাসান, যুব আন্দোলন জেলার সভাপতি মাওলানা নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলার সহ সভাপতি মো. আব্দুল জলিল, সেক্রেটারী হেলাল উদ্দিন ভূইয়া, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd