সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, জুন ৬, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট মহানগর হকার্স কল্যান সমিতির সভাপতি ও হকার্স লীগ নেতা রকিব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ জুন) দিবাগত রাত পৌণে ১টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নগরভবনে হামলা, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মো. গৌসুল হোসেন।
গত সোমবার বিকেলে হকার উচ্ছেদকে কেন্দ্র করে রকিব আলীর নেতৃত্বে একদল হকার নগরভবনে হামলা চালায়। হামলায় সিটি করপোরেশনের ৩ জন কর্মচারী আহত হন। এছাড়া হকাররা করপোরেশনের গাড়ি ভাঙচুরেরও চেষ্টা চালায়। এসময় হকাররা মেয়র আরিফুল হক চৌধুরীর উপরও হামলার চেষ্টা চালায়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে সিটি করপোরেশনের আইন সহকারী শ্যামল রঞ্জন দেব বাদি হয়ে মঙ্গলবার রাতে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১।
মামলায় রকিব আলী ওরফে আবদুর রকিবের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক হকারকে আসামি করা হয়। মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই রকিবকে গ্রেফতার করে পুলিশ।
মামলা দায়ের ও আব্দুর রকিবকে আটকের বিষয়টি কোতয়ালী ওসি গৌছুল হোসেন ক্রাইম সিলেটকে নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd