সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ২৫, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে সনাতন ধর্মালম্বীদের শশ্মানের জায়গা দখলের চেষ্টাকালে থানা পুলিশ দু’ দুবৃক্তকে গ্রেফতার করেছে।’ শুক্রবার বেলা ১১ টায় উপজেলার দুধের আউটা গ্রাম থেকে দুবৃক্তদের গ্রেফতার করা হয়।’
গ্রেফতারকৃতরা হল, উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে বজুল মিয়া ও তারই সহোদর আবদুর রশীদ।’
তাহিরপুর থানার এসআই মো. মহিত মিয়া জানান, উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নে দুধের আউটা গ্রাম সংলগ্ন পার্শ্ববর্তী কয়েক গ্রামের সনাতন ধর্মালম্বীদের শশ্মানের জায়গা দখলকে কেন্দ্র করে থানায় অভিযোগ থাকার পরও বজুল , তার সহোদর রশীদ ও তাদের লোকজন মিলে শুক্রবার সকালে শশ্নানের জায়গা দখলের চেষ্টাকালে ও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd