সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৭
নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী হুমায়রা আক্তার মুন্নী হত্যাকাণ্ডের দুইদিন পর মামলা দায়ের করা হয়েছে।
সোমবার নিহতের মা রাহেলা বেগম বাদী হয়ে ঘাতক ইয়াহিয়া ও তার সহচর তানভীর আহমদ চৌধুরীকে আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করেন। (মামলা নং-১০, তারিখ ১৮-১২-১৭)
বিশেষ সূত্রে জানা যায়, পুলিশ মামলার আসামী তানভীর আহমদ চৌধুরীকে গ্রেফতার করেছে।
এদিকে মুন্নী হত্যার দুইদিন পরেও ঘাতক ইয়াহিয়া(২২) কে গ্রেফতার করতে না পারায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
উল্লেখ্য যে শনিবার রাত ৮টার দিকে দিরাই পৌরসভার মাদানী মহল্লায় বাসার দ্বিতীয় তলায় মুন্নির লেখাপড়ার কক্ষে প্রবেশ করে ছুরিকাঘাতে খুন করে ইয়াহিয়া সরদার (২২)। মুন্নির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার মা রাহেলা খাতুন মেয়েকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘাতক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd