নগরীর বন্দরবাজারে অটোরিক্সা স্ট্যান্ডে চাঁদা আদায় নিয়ে দু’পক্ষের উত্তেজনা

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর বন্দরবাজারস্থ সিলেট তামাবিল অটোরিক্সা স্ট্যান্ডে চাঁদাআদায় নিয়ে দু’পক্ষে উত্তেজনা বিরাজ করছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক পক্ষ স্ট্যান্ড দখল ও শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করতে গেলে অপর পক্ষ তাদের প্রতিরোধ করে। এ সময় পুলিশ এক চাঁদাবাজকে আটক করে।

Manual2 Ad Code

সিলেট তামাবিল সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের যুগ্ম আহ্বায়ক রফিক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে একটি কুচক্রি মহল আমাদের স্ট্যান্ড দখলে নিয়ে চাঁদাবাজির পায়তারা করছে। এরই জের ধরে মঙ্গলবার সকালে ১৫/২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী স্ট্যান্ড দখলে নিতে হামলা চালায়। এসময় স্ট্যান্ডে থাকা পরিবহণ শ্রমিকরা তাদের প্রতিরোধ করে।

Manual1 Ad Code

খবর পেয়ে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করলেও পরে অজ্ঞাত কারনে তাকে ছেড়ে দেওয়া হয়।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ গৌছুল হোসেন জানান, স্ট্যান্ডে চাঁদা আদায় নিয়ে গোলযোগ সৃষ্টি হলে পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..