সিলেট ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৭
সিলেট :: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
বুধবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্তর সংলগ্ন ফুলকলির সামনে থেকে ইয়াবাসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
আটককৃতরা হলেন মো. লুৎফর রহমান (৩০), পিতা-আনিছুর রহমান, গ্রাম-ভূইয়ার মোরা, ঈদগাহ বাজার, থানা-জকিগঞ্জ ও মো. আমিনুল ইসলাম (৩৫), পিতা-মৃত ইদ্রিস মিয়া, গ্রাম-মধ্য রাজনগর, থানা-কোম্পানীগঞ্জ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছে র্যাব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd