সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত। নিহত ব্যাক্তি হলেন উপজেলার লক্ষণছড়া গ্রামের জলফু মিযার ছেলে ফারুক মিয়া (৩৫)।
জানা গেছে, শুক্রবার সোনারহাট সীমান্তের ১২৬৬ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করেন ফারুক মিয়া। এ সময় তাকে লক্ষ্য করে ভারতীয় খাঁসিয়ারা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ফারুক মিয়া। নিহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলার নিবার্হী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, শুক্রবার দুপুরে ফারুক মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশ করলে স্থানীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd