গোয়াইনঘাটে প্রবাসীর বিয়ের চার দিন আগেই বাড়িতে প্রেমিকার অবস্থান

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

গোয়াইনঘাটে প্রবাসীর বিয়ের চার দিন আগেই বাড়িতে প্রেমিকার অবস্থান

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে ওমান প্রবাসী প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।‎

এ বিষয়ে একই ইউনিয়নের বাসিন্দা মেয়ের বাবা বাদী হয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছেন।‎অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামের ওমান প্রবাসী দেলোয়ারের (২২) সঙ্গে ওই তরুণীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। এরপর নিয়মিত কথাবার্তা চলতে থাকে এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই সম্পর্কে দেলোয়ার তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর দেশে এসে প্রেমিকাকে নিয়ে কয়দিন ঘুরাঘুরি করে।অভিযোগে বলা হয়, সম্প্রতি তরুণী জানতে পপারে তার প্রেমিক দেলোয়ার অন্যত্র বিয়ে করা প্রস্তুতি নিচ্ছেন। তিনি মোবাইল ফোন বন্ধ করে তরুণীর সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এমন খবর পেয়ে ৪ দিন আগে ওই তরুণী প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন।ওই তরুণী বলেন, মোবাইল ফোনের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছিল এবং পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনেক স্বপ্ন দেখিয়েছে। এখন সে আমাকে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাব না। আমার দাবি মানা না হলে আমি এখানেই আত্মহত্যার পথ বেছে নেব।‎এদিকে, প্রেমিকা বাড়িতে আসার খবর পেয়ে প্রেমিক দেলোয়ার বাড়ি ছেড়ে চলে গেছেন জানা গেছে।‎

এ বিষয়ে স্থানীয় তোয়াকুল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য লোকমান জানান, “মেয়েটি গত ৪ দিন ধরে বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান করছে। আমরা ছেলে ও মেয়ে উভয় পক্ষের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছি। তবে ছেলে পলাতক থাকায় এখনো কোনো চূড়ান্ত সুরাহা করা সম্ভব হয়নি।‎

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জিৎ চন্দ্র দাস জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত কেন্দ্রের এসআই সারওয়ারকে দায়িত্ব দিয়েছি, সে বিষয়টি তদন্ত করে দেখবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..