সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭
ডেস্ক নিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রীদের আবাসিক হলে নিরপত্তার দাবিতে মানবন্ধন করেছেন ছাত্রীরা। আজ সোমবার দুপুরে ক্যাম্পাসের কাঁঠালতলায় নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলে পুলিশ প্রবেশের প্রতিবাদে ছাত্রীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এদিকে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কয়েকজন পুলিশ সদস্য ছাত্রী হলের মূল গেইট থেকে কলাপসিবল গেইট (হল কমপ্লেক্স) পর্যন্ত যায় বলে অভিযোগ করেন ছাত্রীরা।
মানববন্ধনে ছাত্রীরা অভিযোগ করে বলেন, সোমবার গভীর রাতে আনুমানিক ২টা ১৭ মিনিটের সময়ে কয়েকজন সাদা পোশাকের পুলিশ সদস্য ছাত্রী হলে প্রবেশ করেন। গভীর রাতে পুলিশ সদস্যদের এরকম প্রবেশ আমাদের মধ্যে ভীতি সঞ্চার করেছে।
মানববন্ধনে সাধারণ ছাত্রীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী বীথি আক্তার বলেন, ‘ছাত্রী হলে পুলিশ এসেছিল কিনা বিষয়টির সত্যতা জানার জন্য সিসি ক্যামেরায় দেখার দাবি জানান হয়। ‘
শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আইভি রহমান বলেন, ‘পোশাকধারী পুলিশই এসেছিল। তাদের সঙ্গে আমি গেইটের ভেতরে দাঁড়িয়ে কথা বলেছি। ‘
ছাত্রীদের এমন অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘এ অভিযোগ সত্য নয়। পুলিশ শুধু গেইটের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলেছে। ভেতরে প্রবেশ করে নাই।
সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখলেই প্রমাণ পাওয়া যাবে। ‘
ছাত্রলীগের বিরুদ্ধে হুমকির অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘এটা কোনো সাধারণ ছাত্রীদের আন্দোলন নয়। ছাত্রী সংস্থার ছাত্রীরা এমনটি করেছে। এদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। ‘
ছাত্রীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ আসাদুজ্জামান শিকদার বলেন, ‘ওদের একটা অভিযোগ আমি পেয়েছি। আগামীকাল (মঙ্গলবার) হলে প্রভোস্ট বডির মিটিং ডেকেছি। ‘ পুলিশ প্রবেশের বিষয়ে তিনি বলেন, ‘গেইট থেকেই এক ছাত্রীর সঙ্গে টহল পুলিশ কথা বলেছে। কিন্তু ভেতরে প্রবেশ করেনি। ‘
প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘ছাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি। তাদের দাবির বিষয়ে জেনেছি। পুলিশ প্রবেশের বিষয়টি সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখ আমরা ব্যবস্থা নেব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd