সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ে ২২মার্চ,বৃহস্পতিবার বার্ষিক ক্রিড়া প্রতিযোতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মোবারক আলী মেম্বারের সভাপতিত্বে,অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মইন-উ আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক,তিনি তার বক্তব্যে বলেন মান সম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের সুশিক্ষিত জাতিতে গড়ে উঠে পরিবার,সমাজ ও দেশের কল্যানে অগ্রণী ভূমিকা পালন করবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র আব্দুস শহীদ,সোনারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র জাফর ইকবাল,গোয়াইনঘাট কলেজের প্রভাষক জাকারিয়া আহমদ,ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলেমান উদ্দিন। আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক মো: সামছুদ্দিন,সহকারী প্র:শি আব্দুল মান্নান,সহকারী শিক্ষক দিলিপ কান্তি,আ:মুক্তাদির,আ:হান্নান,নুরুল আমিন হেলালী,আলি আহমদ,কাজল চন্দ্র, আনোয়ার হুসেন,রায়হান সিদ্দিকি,ইয়াহিয়া কামাল,নাজমুল ইসলাম প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd