সিলেট | |
প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
জকিগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)-এ ৬০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা) সমমূল্যের স্কলারশিপ অর্জন করেছেন সিলেটের জকিগঞ্জের মেয়ে নাফিসা সাব্বির চৌধুরী। এই বৃত্তির আওতায় তিনি আগামী চার বছর বিনা খরচে বিশ্ববিদ্যালয়টিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার সুযোগ পাবেন।
নাফিসা জকিগঞ্জ উপজেলার আটগ্রাম-চারিগ্রাম এলাকার বাসিন্দা সাব্বির আহমদের মেঝো মেয়ে। নিজের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই তিনি আন্তর্জাতিক এই স্কলারশিপ লাভ করেছেন।
নাফিসার এই অসাধারণ অর্জনে তাঁর পরিবার, স্বজন এবং পুরো এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের আমেজ। স্থানীয়দের মতে, এই সাফল্য কেবল তাঁর পরিবারের জন্যই নয়, বরং জকিগঞ্জের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য এক বিরাট অনুপ্রেরণা।
পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা নাফিসার উজ্জ্বল ভবিষ্যৎ এবং শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd