বটেশ্বরে বীর মুক্তিযোদ্ধার দোকানের গোডাউনে আগুন, মালামাল পুড়ে ছাই

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

বটেশ্বরে বীর মুক্তিযোদ্ধার দোকানের গোডাউনে আগুন, মালামাল পুড়ে ছাই

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট শহরতলীর বটেশ্বর বাজারে এক মুক্তিযোদ্ধার দোকানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো: আলাউদ্দিন।
গত ১৫ নভেম্বর (বুধবার) দুপুর আড়াইটার দিকে বটেশ্বর পুরাতন বাজারের মেসার্স আলাউদ্দিন ট্রেডার্স নামক দোকানের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে সূত্রপাত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো: আলাউদ্দিন জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের কাটারচক গ্রামের মৃত. হাজী নিমার আলীর ছেলে। তিনি প্রায় ৪৫ বছর ধরে বটেশ্বর এলাকায় বসবাস করে আসছেন।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সিলেট সেনানিবাস ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে আগুন থেকে রক্ষা পায় আশপাশের দোকানগুলো। তবে গোডাউনে রক্ষিত মালামাল পুড়ে গেছে।
ব্যবসা পরিচালনাকারী ও বীর মুক্তিযোদ্ধার ছেলে কাওছার আহমদ জানান, বাবার অবসরের পর এই দোকানই পরিবারের একমাত্র ভরসা। বাবা বিভিন্ন উৎস থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সের গোডাউনে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..