সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সিলেট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় গোলাপ মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের জনসাধারণের পাশে রয়েছি। আমি জনপ্রতিনিধি না হয়েও এ আসনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। গেল করোনা মহামারীর সময় ও বন্যার সময় আমি অসহায় মানুষের পাশে ছিলাম, আছি আগামীতেও থাকবো। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাকে মূল্যায়ন করে মনোনয়ন প্রদান করবেন।
মনোনয়ন সংগ্রহ শেষে গোলাপ মিয়া গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের সকল জনগণের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd