সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নে মোঃ তাজউদ্দিন কে সভাপতি মোঃ কয়েস আহমদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি সহ গোয়াইনঘাট উপজেলায় ১২ ইউনিয়নে কৃষক দলের কমিটি ঘোষনা করেন গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ মাহবুব আহমেদ এবং সদস্য সচিব জিয়া উদ্দিন।
গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের আহবায়ক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া উদ্দিনের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ মাসুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মেম্বার রুবেল আহমদ, নন্দিরগাওঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালিক আহমদ সাদী প্রমুখ। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd