সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ করা হয়েছে দলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আহবায়ক বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুলকে।
বৃহস্পতিবার (৪মে) রাজধানীতে পার্টি অফিসে মিলেট সিটিসহ পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সিলেট সিটি ছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র পদে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন এমএম নিয়াজউদ্দিন, রাজশাহীতে সাইফুল ইসলাম স্বপন, বরিশালে ইকবাল হোসেন তাপস, খুলনায় শফিকুল ইসলাম মধু ।
পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটিতে প্রথম ভোট হবে। ২৫ মে এই ভোট হবে।আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd