ওসমানীনগরে ভূয়া সাংবাদিক গ্রেফতার

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩

ওসমানীনগরে ভূয়া সাংবাদিক গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে এক ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাওসার আহমেদ (৩০) সে উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের হাসান আলীর পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিন গোয়ালাবাজারস্থ এম রুবেল এন্টার প্রাইজ নামক ভাঙ্গারীর দোকানে একটি ক্যামেরা নিয়ে প্রবেশ করে দোকান এর ভিতরে ভিডিও ধারণ করে এবং নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। তখন দোকানের মালিক এইছ রুবেলসহ উপস্থিত লোকজন তার পরিচয়পত্র দেখাতে চাইলে সে কোন পরিচয়পত্র প্রদর্শন করতে পারেনি। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

রবিবার সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিকালে আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি এস এম মাঈন উদ্দিন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..