সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩
মোঃ রায়হান হোসেন:
নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার ২৪ জানুয়ারি ২০২৩ ইং তারিখে প্রকাশ হয়েছে একাধিক ইউনিয়নের নির্বাচনের তারিখ।
সেই ধারাবাহিকতায় সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ আগামী ১৬ মার্চ ২০২৩।
একই দিনে, সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন ও ৬নং টুকের বাজার ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে জানা গেছে- রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি ও প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ হবে আগামী ১৬ই মার্চ।
এদিকে, নির্বাচনের খবরে সরব হয়ে উঠেছে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন। প্রার্থী হতে আগ্রহী ব্যক্তি ও সমর্থকরা জোরালো ভাবে জানান দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রার্থীরা এখন মৃত ব্যক্তির জানাজা, বিয়ের আসরে, সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠানে, এলাকার খেলাধুলার অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক কর্মতৎপরতার মাধ্যমে জনগণের কাছাকাছি থাকার চেষ্টা করছেন।
অন্যদকি, এই ইউনিয়ের চেয়ারম্যান প্রার্থীরা সর্বপরি ঊর্ধ্বতন নেতাদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে নিজের পক্ষে দলীয় নমিনেশন নেয়ার আকাঙ্খায় ব্যস্ত রয়েছেন।
এবার ৩টি ইউনিয়নেই নতুন ও তরুণ প্রার্থীদের নাম শুনা যাচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd