সিলেট ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুন ৬, ২০২২
জৈন্তাপুর প্রতিনিধিঃঃসিলেটের জৈন্তাপুরে টিলাধ্বসে নারী- শিশুসহ একই পরিবারের ৪জন নিহত, আহত ৮জন। ঘটনাটি ঘটে উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব সাতজনি গ্রামে সোমবার ভোর রাত ৪.৩০ মিনিটের সময়। নিহতদের সুরতহাল রির্পোট শেষে দাফন সম্পন্ন। স্থানীয় সূত্রে জানাযায় ৬ জুন সোমবার ভোরে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে টিলার পাশে বসবাস করে আসছিলেন নিহত পরিবারের সদস্যরা। রাত ভর প্রচুর বৃষ্টি হওয়ায় হঠাৎ টিলা ধ্বসে পড়ে বসত ঘরের উপর, এ সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন পরিবারের সকল সদস্যরা। দুইদিন পূর্বে একই এলাকায় দুটি স্থানে পাহাড় ধ্বসে তবে কোন হতাহত হয়নি। মাটিতে চাঁপা পড়া পরিবারের সদস্যদের আত্মচিৎকারে দ্রুত ছুটে আসেন প্রতিবেশিরা মসজিদের মাইকে ঘটনার সংবাদ প্রচার করার সাথে সাথে আশ-পাশের মানুষ সাহায্য করতে ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালায়।
ঘটনার সংবাদ পেয়ে সিলেট ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে জালালাবাদ ফায়ার সার্ভিস ইউনিটের সদস্য ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সহযোগীতায় এবং গ্রাম বাসীর সহযোগীতায় চাঁপাপড়া ঘর থেকে মৃত অবস্থায় ৪ জনকে এবং আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে আহত ৫জনকে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়।
নিহতরা হলেন,সাতজনি গ্রামের আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ(৩৫),তাঁর ছেলে সাফি আহমদ (৫) ও স্ত্রী সুমি বেগম(২৬),তার ভাবি মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)। আহতরা হলেন আব্দুল করিম (৮০), খয়রুন নেছা (৭০), মাওলানা রফিক আহমদ (৬০), তার মেয়ে ফাইজা বেগম (২০), মাহফুজুর রহমানের স্ত্রী লুৎফা বেগম (২০), হাম্মাদ (৩), মেহেরজান নেছা (৪০), নিহত শামীমারা বেগমের ছেলে রাফিউল ইসলাম (১০)। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন সিলেট জেলা পুলিশের ক্রাইম এন্ড অপারেশন এস.পি শাহরিয়ার বিন সালেহ, কানাইঘাট সার্কেলের সিনিয়র এ.এস.পি মোঃ আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার, আল-বশিরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, চিকনাগুল ইউ/পি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান চৌধুরী। ঘটনার পর পর জেলা প্রসাশকের পক্ষ থেকে নিহতদের ২০ হাজার টাকা করে এবং আহতদের ৫ হাজার টাকা করে সহায়তার টাকা তুলেদেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান।
এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌছে এলাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহত ও নিহতদের উদ্ধার করি। মৃতদের সুরতহাল রির্পোট তৈরী করে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দাফনের ব্যবস্থা করা হয়। অপরদিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল- বশিরুল ইসলাম জানান ঘটনাস্থল আমরা পরিদর্শন করি। তাৎক্ষণিক জেলা প্রসাশকের পক্ষ থেকে নিহতদের দাফন সম্পন্নের জন্য ২০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ৫ হাজার টাকা হরে সহায়তা তুলে দেওয়া হয় ও আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করতে সকল কার্যক্রম নেওয়া হয়েছে।
৬ জুন দুপুর ২.৩০ মিনিটের সময় স্থানীয় চিকনাগুল ঈদগাঁহ মাঠে নিহতদের জানাজার নামাজ শেষে স্থানীয় গুরুস্থানে দাফন সম্পন্ন করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd