সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানের সরকাীর মোবাইল নাম্বার (০১৭৩০৩৩১০৩৬) ক্লোন করে চাঁদা আদায়ের চেষ্টা করেছে একটি প্রতারক চক্র।
এ ব্যাপারে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে সতর্কতামূলক পোস্ট দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকাল ৪টার দিকে নম্বরটি ক্লোন করে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়। ওইদিন বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানের সরকারী মোবাইল নাম্বার ক্লোন করে ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যাক্তিদের কাছে অনৈতিক সুবিধা চায় ওই চক্র।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর বলেন, ইউএনও গোয়াইনঘাট এর অফিসিয়াল নাম্বার ০১৭৩০৩৩১০৩৬ ক্লোন করে কয়েকটি প্রতারক চক্র সম্প্রতি উপজেলার বিভিন্ন মানুষকে ফোন করে বিভিন্ন অনৈতিক প্রস্তাব করছে। বিষয়টি জানার পর আমি আমার নম্বর থেকে কেউ কোনো টাকা-পয়সা চাইলে না দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ করে ফেসবুকে সতর্কমূলক পোস্ট দিয়েছি। পাশাপাশি কারো কাছে এমন ফোন আসলে বিভ্রান্ত না হয়ে, অনুগ্রহ করে কলটি কেটে পুনরায় কল করার (এতে সরাসরি মূল নাম্বারে কল আসবে) এবং থানায় জিডি করার অনুরোধ করা হলো।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd