সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, মে ১২, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন বাসী সহ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এমএ মতিন বলেন, ঈদ মানে হাসি-খুশি, ঈদ মানে আনন্দ-উল্লাস, ঈদ মানে ধনী-গরীবের একাকার মেলামেশা। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের ঈদ হবে একটু ভিন্ন আঙ্গিকে।
পবিত্র এই ঈদের মাধ্যমে বিশ্বব্যাপী করোনা মহামারি দূর হয়ে যাক, দূর হয়ে যাক সকল গ্লানি, আবার পৃথিবীর বুকে উদিত হোক নতুন সূর্য, ঘুচে যাক করোনার সকল অমানিশা। ঈদ শুভ বার্তা নিয়ে আসুক সবার জীবনে, ছড়িয়ে দিক রহমতের আলো।
এ প্রত্যাশায় আমার প্রিয় নন্দিরাগাঁও ইউনিয়ন বাসীসহ গোয়াইনঘাট উপজেলাবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছাসহ ঈদ মোবারক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd