সিলেট | |
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, মে ৭, ২০২১
ছাতক সংবাদদাতা :: ছাতকে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী রুবেল আলী (২১) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার,৫ই মে-নিজ বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রুবেল আলী ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের লাকেশ্বর পশ্চিম পাড়ার মকদ্দুছ আলীর পুত্র।
উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের এল.পি উচ্চ বিদালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো রুবেল আলী। ৩০ জানুয়ারি রাস্তায় ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে সে।
এ ঘটনায় লাকেশ্বর পশ্চিম পাড়া গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র সমুজ আলী বাদী হয়ে ছাতক থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-২৫, তাং-২৫.০৪.২১ইং) দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে বুধবার (৫ মে) রাতে নিজ বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ছাতক থানার এসআই শামসুল আরেফিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রুবেল আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd