সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, মে ৫, ২০২১
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করিয়াছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
আজ বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।দিলদার হোসেন সেলিমের মৃত্যুর বিষয়টি ক্রাইম সিলেটকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপিত ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
জানা গেছে, দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস-সহ নানা রোগে ভোগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই তিনি বুধবার রাত পৌনে ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উল্লেখ্য, দিলদার হোসেন সেলিম সিলেট-৪ আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য। এছাড়া তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার একাধিকবারের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়াম্যান ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd