সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১
সিলেট :: ব্যতিক্রমী আয়োজনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস। হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধুর জন্মদিনে কাটা হয় চারশ’ পাউন্ডের বিশাল কেক। পরে এই কেক তুলে দেয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মুখে।
কেক কাটা ছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৯টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কাজলশাহ এলাকা ঘুরে পুণরায় হাসপাতালে এসে শেষ হয় শোভাযাত্রাটি। এছাড়া হাসপাতালের উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, রক্তদান ও হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আজিজুর রহমান রোমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. শিশির চক্রবর্তী, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার, সার্জারি বিভাগের প্রধান ডা. ডি এ হাসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুব উল আলম, মিড লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. প্রশান্ত সরকার, সহ সভাপতি ডা. জহিরুল হক রোমান, ডা. সুব্রত রায়, ডা. গৌতম রায়, সাধারণ সম্পাদক ডা. এম নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডা. জলিল কায়সার খোকন, সাংগঠনিক সম্পাদক ডা. দেবরাজ রুবেল, সত্যব্রত অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ফজলে রাব্বি, ডা. ফজলে আকবর খান, ডা. মনতোষ রঞ্জন চন্দ, অর্থ সম্পাদক ডা. মোহাম্মদ হাসান, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সুমন রায়, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, তৃতীয় শ্রেণি কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন ও চতুর্থ শ্রেণি কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল জব্বার প্রমুখ।
এছাড়া হাসপাতালে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, মিড লেভেল চিকিৎসক পরিষদ, ইন্টার্ন চিকিৎসক পরিষদ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা, স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এসডব্লিউও), তৃতীয় শ্রেণি কল্যাণ পরিষদ ও চতুর্থ শ্রেণি কল্যাণ পরিষদ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd