সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১ মার্চ) দুপুরে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ. কে. এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে জাফলংয়ের নয়াবস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে, পাথর উত্তোলনের দায়ে ২৫ টি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় গোয়াইনঘাট থানার এস আই আবুল হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ. কে. এম নূর হোসেন নির্ঝর বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের প্রস্তুতি চলছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ২৫টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে।
অবৈধভাবে ভাবে পাথর উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd