সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
সিলেট :: দেশের সাধারণ নার্সিং কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সিলেট নার্সিং কলেজসহ দেশের পাঁচটি কলেজে পোস্ট বেসিক বিএসসি নার্সিং চালু করা হয়েছে। এর মাধ্যমে নার্সদের উচ্চ শিক্ষা অর্জনের পথ সুগম করায় সিলেট বিভাগের নার্সিং কর্মকর্তাদের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব আলী নূর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার ও পরিচালক (শিক্ষা ও প্রশাসন) আবদুল হাই পিএএ এর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
এক বিবৃতিতে তিনি বলেন, এর ফলে প্রতিটি কলেজে পোস্ট বেসিক বিএসসি কোর্সে ১০ জন ও পাবলিক হেলথ নার্সিং কোর্সে ১০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এতে নার্সিং কর্মকর্তাদের উচ্চ শিক্ষার পথ প্রশস্ত হলো।
এছাড়া তিনি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অপেক্ষমান নার্সিং কর্মকর্তাদের জন্য উন্মুক্ত লাইব্রেরি চালু করায় অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার ও পরিচালক (শিক্ষা ও প্রশাসন) আবদুল হাই পিএএ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd