সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
সিলেট :: পাবনা কমিউনিটি নার্সিং ইন্সটিটিউটের ছাত্রী শিলা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন।
হাসপাতালে ভর্তির সংবাদ শুনে তাৎক্ষনিকভাবে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং পরবর্তীতে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্টস নার্সেস এসোসিয়েশন এর নেতৃবৃন্দের মাধ্যমে ঐ শিক্ষার্থীর সার্বক্ষনিক খোঁজখবর রাখেন।
বৃহস্পতিবার ১২ নভেম্বর বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, সিওমেকহা শাখার সাধারন সম্পাদক ইসরাইল আলী সাদেক ছাত্র নেতাদের মাধ্যমে অগ্নিদগ্ধ শিক্ষার্থীর কাছে তার উপহার প্রেরণ করেন এবং সার্বক্ষিনক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd