সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেংঙ্গুড়া ইউনিয়নের লেংঙ্গুড়া গ্রামের প্রতিপক্ষের হামলায় সালেহ আহমদ নামের এক যুবক খুন হয়েছেন। শুক্রবার রাতে ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলার লেঙ্গুরা গ্রামে হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হন এবং মাস্তিকে গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
উপজেলার লেংগুড়া গ্রামে ২নং ওয়ার্ডে গতকাল ২পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে লেংগুড়া গ্রামের কালা মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করলে তাৎক্ষণিক ভাবে থানা পুলিশ পাচজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরন করেন, এরই জের ধরে মামলার সাক্ষী কবির মিয়া ও তার আপন ভ্রাতা সালেহ আহমদ এবং মাতা আনোয়ারা বেগম কে আসামী পক্ষের লোকজন বেধড়ক মারপিট করে মারাত্মক জখম করে। সালেহ আহমদের মাথায় আঘাত হওয়ার কারনে সংকটাপন্ন অবস্থায় তার মৃত্যু হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd