সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে বিদ্যুৎ লাইন মেরামত ও সংরক্ষণ কাজ অব্যাহত রয়েছে। এ জন্য আগামী বৃহস্পতিবার ও রবিবার নগরীর বেশ কিছু এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বোরহান উদ্দিন ফিডারের আওতাভুক্ত কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরের চক, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংকা নয়াবস্তি ও আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
আর রবিবার একই ফিডারের মীরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর, টিলাগড় ও আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd