সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট থানা পুলিশ ২৩ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ মাদক বহনকারী একটি নাম্বার বিহীন অটোরিক্সা গাড়ী আটক করেছে।
থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানতে পারেন আজ শুক্রবার রাত ৮টার দিকে সুরইঘাট এলাকা থেকে অটোরিক্সা সিএনজি গাড়ী যোগে কানাইঘাট বাজারের দিকে মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই স্বপন চন্দ্র সরকার ও ট্রাফিক পুলিশের এটিএসআই তাজ উদ্দিন তাজুল থানার আশপাশ এলাকায় অবস্থান করেন। একপর্যায়ে রাত ৯টার দিকে নাম্বার বিহীন একটি সিএনজি গাড়ী থানার পাশে তল্লাশীর সময় সিএনজিতে থাকা যাত্রীবেশী ২জন মাদক ব্যবসায়ী ও গাড়ী চালক পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়।
এ সময় গাড়ীতে তল্লাশী চালিয়ে একটি চটের ব্যাগে রক্ষিত ভারতীয় অফিসার্স চয়েস ২৩ বোতল ৭৫০ মিঃ লিঃ মদ সহ নাম্বার বিহীন সিএনজি গাড়ী আটক করে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানিয়েছেন। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী ও গাড়ী চালককে আটকের অভিযান চলছেও বলে তিনি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd