ছাতক থেকে সিলেটের ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

ছাতক থেকে সিলেটের ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের ধর্ষণ মামলার আসামি সুনামগঞ্জ জেলার ছাতক থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় আসামির হেফাজত থেকে মামলার ভিকটিমকে (১৩) উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল চারটার দিকে ছাতক থানাধীন ভাতগাঁও এলাকা হইতে ছাতক থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা নং-১২/১৭১, তাং-২৫/০৯/২০২০খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১) ধারার মামলা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান।

গ্রেপ্তারকৃত আসামির নাম তানভীর আহমদ (২০)। তিনি সিলেটের জালালাবাদ এলাকার মোল্লারগাঁও গ্রামের মৃত মজম্মিল আলীর ছেলে।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ জানান, ছাতক থানা পুলিশের সহায়তায় ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হইয়াছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..