সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে একাধিক মামলার পলাকত আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী কুতুব উদ্দিন ও হেলাল উদ্দিন পুলিশের হাতে আটক। বৃহস্পতিবার রাতে উপজেলার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দিলীপ নাথের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ি কুতুব উদ্দিন (৪৪) ও হেলাল উদ্দিন (৪০) -কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত কুতুব উদ্দিন উপজেলার আঙ্গাজুর গ্রামের মৃত ইব্রাহীম আলীর ছেলে এবং হেলাল উদ্দিন মিত্রিমহল গ্রামের সোনা উল্লার ছেলে।
কুতুব এর বিরুদ্ধে গোয়াইনঘাট থানার মামলা নং-১৯(৭)২০২০, মামলার নং-২৫ ( ০২)২০২৬, এবং মামলা নং-১৫(০৪)২০১৭ এবং হেলালের বিরুদ্ধে গোয়াইনঘাট থানার মামলা নং-২৩(০৫)২০১৮, ১৭(০৯)১৭, ১১(০৬)১৬, ১০(০৩)১৬, ২৫(১১)১৪ এবং ০৮(০৯)২০ তদন্তাধীন ও বিচারাধীন আছে। বিষয়টি নিশ্চিত করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দিলীপ নাথ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd