সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট সদর উপজেলা থেকে ভারতীয় ওষুধের বিশাল চালান্ আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। বৃহস্পতিবার সকালে উপজেলার সাহেবের বাজার এলাকা থেকে এসব ওষুধ আটক করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি ছোট ট্রাকে করে অবৈধ পণ্য সদর উপজেলার খাদিমনগরের সাহেবের বাজার দিয়ে প্রবেশ করছিলো এমন গোপন সংবাদ পেয়ে সিলেটের বিমান বন্দর থানা পুলিশ নড়েচড়ে বসে। সকাল ১০টার দিকে সাহেবের বাজারের কুনি পাড়ার রাস্তায় ওই ট্রাকটি যাচ্ছিলো। এসময় পুলিশ দেখে চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক্ চেক করলে দেখতে পায় ভারতীয় ওষুধের বেশ কয়েকটি বক্স। এতে সাড়ে ৫ লাখ পিস ভারতীয় তৈরি ট্যাবলেট ও ৫৫০টি বেটনোভেট-এন ক্রিম ছিলো। পুলিশ এসব ওষুধসহ ট্রাকটি জব্দ করে নিয়ে যায়।
বিমান বন্দর থানা পুলিশের এস আই আবুল বাশার সিলেটভিউকে জানান, পুলিশ গাড়ির মালিকানা খোঁজে জড়িতদের আটক করতে কাজ করেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd